মৌলভীবাজারে সরকারি জমি উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি::

প্রকাশিত:

মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সড়ক ও জনপথ বিভাগের ৭ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১২০ শতক জমি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পযর্ন্ত সওজ ও জেলা প্রশাসন মৌলভীবাজার এর যৌথ উদ্যোগে শেরপুর মোড় সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 


এসময় সড়ক বিভাগের ভূমিতে অবৈধভাবে স্থাপিত প্রায় ৮৫টি অবৈধ স্থাপনা, পাকা ও আধা পাকা দোকানপাট, বাউন্ডারি ওয়াল ও গ্যারেজ উচ্ছেদ করে সরকারের প্রায় ১ একর ২০ শতাংশ জমি উদ্ধার হয়। 


এর আগে দখলদারদের নোটিশ ও পরবর্তীতে মাইকিং করে সরে যাবার কথা বলা হলেও কেউ সরে না যাওয়াতে মঙ্গলবার বুলডোজার দিয়ে ৮৫টি দোকানপাট গুড়িয়ে ফেলা হয়।


এ সময় মৌলভীবাজার সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো: কায়সার হামিদ, জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব উল্লাহসহ পুলিশ, সেনাবাহিনী, আনসার, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Follow Us