নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের হারুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলে কামরুল ইসলামকে (৩২) আটক করেছে পুলিশ।
নিহতের নাম লোকমান হোসেন (৫৫)। তিনি মাজপাড়া ইউনিয়নের হারুলপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কামরুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ঘটনার দিন নেশার টাকা চেয়ে বাবার সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে নিজ ঘরের ভেতর ধারালো অস্ত্র দিয়ে লোকমান হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করে কামরুল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Fans
Fans