সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে সদ্য যাত্রা শুরু করা উম্মাহাতুল মু’মিনিন মহিলা মাদরাসায় ‘ইনসাফ সেবা ফাউন্ডেশন’র পক্ষ থেকে বই ও কম্পিউটার উপহার প্রদান করা হয়েছে। সম্প্রতি ‘ইনসাফ সেবা ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রযুক্তিবিদ মইনুল বাকর মহিলা মাদরাসাটি পরিদর্শ করেন। এর পরপরই তিনি মাদরাসায় ৬০ হাজার টাকার বই ও একটি লেপটপ কম্পিউটার উপহার দেন।
মাদরাসা পরিদর্শনকালে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সিলেট-৩ আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বিশিষ্ট এই ব্যবসায়ী বলেন- দ্বিনি শিক্ষা ছাড়া একজন নারী পরিপূর্ণ আমানতদার হতে পারে না। আমাদের দেশে নারীদের জন্য দ্বিনি শিক্ষাপ্রতিষ্ঠান বেশি বেশি হওয়া দরকার। তবে কর্তৃপক্ষকে মাদরাসাগুলোতে পড়ালেখার মান উন্নত রাখতে হবে। বক্তব্যকালে তিনি সর্বদা উম্মাহাতুল মু’মিনিন মহিলা মাদরাসার পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
পরিদর্শনকালে প্রবাসী মইনুল বাকরের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে উম্মাহাতুল মু’মিনিন মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা জাহিদ হাসান বলেন- দ্বিনদরদি প্রবাসী ভাই-বোনদের অসামান্য অবদান রয়েছে দেশের মসজিদ-মাদরাসাগুলো পরিচালনার ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানকে দুনিয়া-আখিরাতের কামিয়াবির উসিলা বানিয়ে দিন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন- উম্মাহাতুল মু’মিনিন মহিলা মাদরাসা পরিচালনা কমিটির অন্যতম সদস্য রোটারিয়ান শাহ জামাল আহমদ, সাংবাদিক রেজাউল হক ডালিম ও শিক্ষক মাওলানা মুশতাক আহমদ প্রমুখ।
Fans
Fans