সিসিক কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

টাইমস-২৪ ডেস্ক::

প্রকাশিত:

সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত “সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শক ফারুকের কোটি কোটি টাকার সম্পদ” শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন মো. ফারুক। উক্ত প্রতিবেদনে উত্থাপিত অভিযোগসমূহ বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় বলেও জানান তিনি।


জানা যায়, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কার্যক্রমে সাফল্য ও অগ্রগতিতে ঈর্ষান্বিত হইয়া একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কোনো ধরনের নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ ছাড়াই এ ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে, যা শুধু ব্যক্তিগতভাবে নয়, বরং একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তিকেও ক্ষুণ্ণ করছে।


এ ব্যাপারে জানাতে চাইলে ,বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শক মোঃ ফারুক বলেন, আমার মোট ৮ ভাইবোন। এদের মধ্যে ১ ভাই প্রবাসী, আর ৫ ভাই (তাদের স্ত্রীসহ) সহ আমার ২ বোন সবাই আমরা চাকরিজীবী। আমাদের পারিবারিক সম্পদ বংশগতভাবে অর্জিত এবং দীর্ঘদিনের বৈধ উপার্জন। প্রতিবেদনে উল্লেখিত বাড়ি, জমি ও অন্যান্য সম্পদ কোনোভাবেই আমার একক মালিকানাধীন নয়; বরং এগুলো আমাদের পরিবারিক যৌথ সম্পত্তি। 


এছাড়া আমার বিরুদ্ধে দায়িত্ব পালনের ক্ষেত্রে অনিয়ম বা দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। আমি সর্বদা সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করে আসছি। এ ধরনের অভিযোগ আমার পেশাগত সুনাম ক্ষুণ্ণ করার একটি অপপ্রয়াস মাত্র।

Follow Us